সরকার কর্তৃক প্রণীত বীমা করপোরেশন আইন, ২০১৯-এর ৫(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকার স্থলে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকার স্থলে ৯০০ কোটি টাকায় উন্নীত করেছে। পরিশোধিত মূলধন উন্নীতকরণের ফলে দেশে ও বহির্বিশ্বে বীমাকারী এবং পুনঃবীমাকারীদের কাছে সাধারণ বীমা করপোরেশনের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি