তরুণ প্রজন্মের উৎসাহ, বড় উদাহরণ দয়াল চন্দ্র বর্মণ

প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার উৎসাহ দেখে অভিভূত গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। ‘পথে পথে’ উদ্যোগের অংশ হিসেবে, দেশব্যাপী গ্রাহক, মাঠপর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলার অংশ হিসেবে তরুণ প্রজন্মের সঙ্গেও কথা বলছেন তিনি।

আলোচনার সময় ডিজিটাল কনটেন্ট তৈরি করে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে কীভাবে আয় করা যায়, দক্ষতা অর্জন ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে ইন্টারনেটের ভূমিকা কী, ভবিষ্যৎ প্রযুক্তি কেমন হবে, প্রযুক্তিনির্ভর বিশে^ কাজের ধরন কেমন হবে এসব বিষয় নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেন তরুণরা।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের এ এগিয়ে যাওয়ার বড় উদারহণ পঞ্চগড়ের আটোয়ারী উপজলার দয়াল চন্দ্র বর্মণ। ইংরেজিতে কনটেন্ট তৈরি করে ইন্টারনেটের দুনিয়ায় জনপ্রিয় কৃষক পরিবারের সন্তান দয়াল। বলরামপুর ইউনিয়নের অনেক তরুণ এখন দয়ালকে অনুসরণ করছে। মাধ্যমিকে পড়াকালীন জীবন কিছুটা বাধাগ্রস্ত হলেও, প্রত্যন্ত গ্রামে থেকেই প্রযুক্তির কল্যাণে দয়ালের এ সাফল্য।

এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণদের জানা ও শেখার আগ্রহ এবং ইন্টারনেটের শক্তি ব্যবহার করে নতুন কিছু করার ইচ্ছা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। দয়ালের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। আসলে শেখার জন্য শহর-গ্রাম বলে কিছু নেই। দামি ডিভাইস না থাকলেও যে কনটেন্ট ক্রিয়েটর হওয়া যায় তার উদাহরণ দয়াল। সংযোগ কীভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে এবং সেই মানুষের হাত ধরে কীভাবে একটি সমাজ বদলে যায় এ ঘটনা তার বড় উদাহরণ।’ বিজ্ঞপ্তি