মির্জাপুর থ্রি-তে দেখা গেল পঞ্চায়েত-এর ‘সচিবজি’কে

সময়ের সঙ্গে বাড়ছে ওয়েব কনটেন্টের জনপ্রপ্রিয়তা। দর্শক ধরে রাখতে ওটিটি মাধ্যমগুলো সিরিজগুলো একের বছর একেক কিস্তি নিয়ে আসের। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ ২০১৮ সাল থেকে দর্শক মাতিয়ে রাখছে। প্রথম সিজন মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির অপেক্ষা শুরু হয়। দ্বিতীয় কিস্তির পর তৃতীয় সিজনের অপেক্ষা আরও বেড়ে যায়। মির্জাপুর ভক্তদের জন্য নতুন খবর  ‘মির্জাপুর থ্রি’র স্ট্রিমিং শুরু হয়েছে ।

ইকোনমিক টাইমের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৫ জুলাই) থেকে ‘মির্জাপুর থ্রি’র স্ট্রিমিং হয়েছে প্রাইম ভিডিওতে। ‘মির্জাপুর’ এর প্রথম সিজনে পঙ্কজ ত্রিপাঠীর জনপ্রিয়তার বাড়িয়ে দিয়েছিল। তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকে। আর   
‘মির্জাপুর সিজন থ্রি’-তে বাড়তি চমক হিসেবে দেখা গিয়েছে ‘পঞ্চায়েত ৩’-এর সেক্রেটারি জি অর্থাৎ জিতেন্দ্র কুমারের ক্যামিও। সঙ্গে আছে গুড্ডু ভাইয়া আলি ফজলের সিংহাসন দখল।

‘মির্জাপুর থ্রি’-এর ট্রেলার আসতেই সাড়া ফেলেছিল। দ্বিতীয় সিজনের অনেক অভিনেতাকে দেখা গিয়েছে নতুন যাবে এই সিজনে। আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল, বিজয় বর্মা, পঙ্কজ ত্রিপাঠি, হর্ষিতা গৌর, প্রিয়াংশু পাইনিউলি, রাজেশ তাইলাং, ইশা তালওয়ার, আঞ্জুম শর্মা এবং শিবা চাড্ডাকে ট্রেলারে দেখা গিয়ছিল। ‘মির্জাপুর থ্রি’ পরিচালনা করেছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার।