সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর বাংলামোটর মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ রবিবার (৭ জুলাই) বিকাল ৫টার দিকে বাংলামোটর মোড়ে অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা।
এদিকে রাজধানীর শাহবাগ মোড়ের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ও অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। অবরোধ চলছে চাঁনখারপুল এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠা–নামার পথেও।
কোটা বাতিলের দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বেলা সোয়া তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে আসে। বিকেল পৌনে চারটার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যন চলাচল বন্ধ হয়ে যায়।