নরসিংদী জেলার প্রসীদ্ধ ও ঐতিহ্যবাহী মাধবদীতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.—এর মাধবদী উপ শাখাটি নতুন ভবনে স্থানান্তর করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাধবদী পৌরসভার সম্মানিত মেয়র মোশারফ হেসেন প্রধান (মানিক), এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গকে নিয়ে স্থানান্তরিত উপ শাখাটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
স্থানান্তরিত উপ শাখাটিতে সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবার পাশাপাশি একটি ক্যাশ রিসাইকেল মেশিন (সিআরএম) স্থাপন করা হয়েছে যার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং সময়সূচির পরও টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। মাধবদী পৌরসভা ভবনে অবস্থিত ব্যাংকের পুরাতন উপশাখাটি এখন থেকে বিল কালেকশন সেন্টার হিসাবে পরিচালিত হবে। ফলে গ্রাহকরা পৌরসভার বিভিন্ন ধরনের বিলসমূহ প্রদান করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের সম্মাানিত গ্রাহক, শুভনুধ্যায়ী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, জেনারেল সার্ভিস বিভাগের প্রধান নুকুল চন্দ্র দেবনাথ, ব্যাংকের নরসিংদী শাখার ম্যানেজার মাহামুদুল হাসান, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইমরান আল হাবিব, রিটেল সেলস ডিপার্টমেন্টের প্রধান মো. আশরাফুল ইসলাম, ব্যাংকের পাচরুখী শাখার ম্যানেজার মো. আব্দুল বারীক, মাধবদী উপ শাখার ম্যানেজার মনির হোসেনসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।