আবেদ আলীর ‘ভাইরাল’ ছবিগুলো কার তোলা?

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এছাড়াও পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

এর মধ্যেই বিষয়টি নিয়ে তুলকালাম চলছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সিয়ামের ফেসবুক উপস্থিতি ও আগের পোস্টগুলো নতুন করে ভাইরাল হতে দেখা যাচ্ছে।

কুয়াকাটায় সৈয়দ আবেদ আলী

এর মধ্যে একটি ছবিতে দেখা যায় কুয়াকাটায় সৈয়দ আবেদ আলী। গত ১৯ মে তার ছেলে সিয়াম ছবিটি শেয়ার করে লেখেন, ‘আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে, সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিলো। সাধারণত আব্বু কোন ওয়াক্তের নামাজ অবহেলা করে না, যখন যেখানে থাকে তখন সেখানেই পাক-পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। আল্লাহ আমার বাবাকে কবুল করুক।’

অপরদিকে গাড়ির স্টিয়ারিংয়ে সৈয়দ আবেদ আলীর ছবিটি তিনি নিজেই গত ২ ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

গাড়ির স্টিয়ারিংয়ে সৈয়দ আবেদ আলী

তৃতীয় ছবিটি তোলা হয় প্লেনে। ৩১ মে’র আরেকটি ছবিতে সৈয়দ আবেদ আলীকে একই পোশাকে ছেলের সঙ্গে দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে, ছবিটি তুলেছেন সিয়াম নিজেই।

প্লেনে সৈয়দ আবেদ আলী