গত ৭ জুলাই বেসরকারি টেলিভিশনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষাসহ ১২ বছরে বিসিএস এবং অন্যান্য নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে, তার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছে বিপিএসসি।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ১২ বছরে বিপিএসসিতে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না। এটি প্রমাণ করে সব পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ফলে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে অভিযোগ উত্থাপনের অবকাশ নেই। এসব বিষয়ে বিরূপ সংবাদ প্রচার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিপিএসসির ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণœ করেছে। বিজ্ঞপ্তি