বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং বিউগেলে করুণ সুর বেজে ওঠে।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছলে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়।
শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে গতকাল বেইজিং-এ গেছেন।