শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। হায়দরাবাদের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
অভিনেত্রীর অসুস্থতা নিয়ে তার টিম এক বিবৃতিতে বলছে, নান্দামুরি বালাকৃষ্ণার পরবর্তী সিনেমা ‘এনবিকে ১০৯’ সিনেমায় অভিনয় করছেন উর্বশী। সেই সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী। তার ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়।
তার টিম জানিয়েছে, খুব শিগগির উর্বশীর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট জানানো হবে।
৩০০ কোটি রুপি বাজেটে ‘এনবিকে ১০৯’ নির্মাণ করছেন তেলুগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি । বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।এছাড়াও আরো তিন সুপারস্টার নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান সিনেমাটিতে অভিনয় করছেন।