বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সুন্দরবন ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার এই চুক্তি হয়।
মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং ডয়চে গেসেলশ্যাফট ফর ইন্টারন্যাশনাল জুসামেনারবিট (জিআইজেড) বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বুরকার্ড, সুন্দরবন এবং সামুদ্রিক সুরক্ষিত এলাকা (এমপিএ) সোয়াচ নো গ্রাউন্ডের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে দুটি চুক্তিতে স্বাক্ষর করেন।
পরিবেশ সচিব বলেন, সুন্দরবন ম্যানগ্রোভস এবং মেরিন প্রটেক্টেড এরিয়া সোয়াচ অব নো গ্রাউন্ড ইন বাংলাদেশ (ঝঙঘএ) প্রকল্প পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন (গড়ঊঋঈঈ) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (গড়ঋখ) যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করবে। বিজ্ঞপ্তি