বাজার লাগামহীন, ফেলে দেওয়া খোসায় খুঁজছেন পেঁয়াজ

মলিন কাপড়, বিধ্বস্ত চেহারা নিয়ে কিছু একটা খুঁজছেন ফেলে দেওয়া পেঁয়াজের খোসার স্তূপে। কাছে গিয়ে দেখা গেল ছোট্ট একটি বস্তায় কিছু নষ্ট-আধপচা পেঁয়াজ জমা করেছেন ষাটোর্ধ ওই নারী। বাজারে কেনাবেচার সময় পেঁয়াজের যে খোসা বের হয় তাঁর ভেতর একটা-দুটো পেঁয়াজ হয়তো থেকে যায়। আবার পচে যাওয়া পেঁয়াজগুলোও খোসার সঙ্গে ফেলে দেওয়া হয়। সেগুলোই খুঁজে বের করছেন তিনি।  

একমাসের বেশি অস্থিরতা বিরজ করছে পেঁয়াজের বাজারে। দফায় দফায় পণ্যটির দাম বেড়ে এখন খুচরা বাজারে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অতি প্রয়োজনীয় পণ্যটি এখন নিম্নবিত্তের নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার ফেলে দেওয়া পেঁয়াজের খোসার মধ্য থেকে ভালো পেঁয়াজ কুড়াতে দেখা গেল এক বৃদ্ধাকে। ছবিটি মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তোলা।