অস্ট্রেলিয়ায় প্রায় দেড় মাসের সফরে যাচ্ছে হাইপারম্যান্স দল। তিন ফরম্যাটের সেই সফরের জন্য ২২ জনের দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারীকেও নেয়া হয়েছে দলে। বেশিরভাগই অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটার।
আজ মিরপুরে এইচপি দলের আনুষ্ঠানিক ফটোশুটের পর এইচপির প্রধান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের বলেন, ‘অনেক সময় আমরা দেখি আমাদের নতুন খেলোয়াড়দের একটা অচেনা পরিবেশে অভিষেক হচ্ছে। সেটা যেন না হয়, সে জন্য এইচপির প্রোগ্রামে প্রত্যেক বছরই একটা সফর থাকে।’
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মার্চে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। সেই সফরকে টার্গেট করেই এই দল গড়া হয়েছে বলে জানান দুর্জয়, ‘আমাদের খেলোয়াড়দের জন্য এটা একটা বড় সুযোগ। এখানে কিছু জাতীয় দলের খেলোয়াড়ও নেওয়া হয়েছে। কারণ, ২০২৭ সালে আমাদের যে অস্ট্রেলিয়া সফর আছে, ওই খেলাটাও ডারউইনে হবে। এটা তাদেরও একটা প্রস্তুতি।’
সফরে পাকিস্তান শাহিনসের সঙ্গে দুটি চারদিনের ম্যাচ খেলবে এইচপি, যে দলের অধিনায়ক মাহমুদুল হাসান জয়, সহ-অধিনায়ক শাহাদাত হোসেন দীপু। সেই সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং ৯ দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলবে দলটি।
এইচপি দল
চারদিনের ম্যাচ : মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু (সহঅধিনায়ক), আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল, মারুফ মৃধা।
ওয়ানডে : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটওয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলি (সহ-অধিনায়ক), ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল, মারুফ মৃধা।
টি-টোয়েন্টি : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটওয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলি (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল, মারুফ মৃধা।