অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে অভিষিক্ত অ্যাটকিনসনের ৭

২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল জেমস অ্যান্ডারসনের। ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। আজ ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের প্রথম টেস্টই তার বিদায়ী ম্যাচ। সেই ম্যাচে অ্যান্ডারসনকে অন্যরকম বিদায়ী সম্মান জানালে অভিষিক্ত পেসার গাস অ্যাটকিনসন। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই ৭ উইকেট নিয়ে নিজেকেও রাঙালেন তিনি।

অ্যান্ডারসন নিজেও শিকার করেছেন একটি উইকেট। নিজের বিদায়ী টেস্টে উইন্ডিজের শেষ ব্যাটসম্যান জেয়ডেন সেলেসকে এলবিডব্লিউ করে ফেরান। তাতেই ১২১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। দলটির পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মিকাইল লুইস।

৫ উইকেট পাওয়ার পর অ্যাটকিনসন।

ইংল্যান্ডের হয়ে ৯ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলার পর টেস্টে আজ অভিষেক হলো অ্যাটকিনসনের। অভিষেক ম্যাচেই ১২ ওভারে ৪৫ রান দিয়ে নেন ৭ উইকেট। তাতে ছুঁয়ে ফেলেন ডিজি কর্ক ও জেকে লেভেরকে। তবে রান কম দেওয়ায় কর্ক থেকে যাচ্ছেন অ্যাটকিনসনের ওপরে। তার সামনে আজ সুযোগ ছিল ৮ উইকেট শিকার করার। কিন্তু সেটা লুফে নেন অ্যান্ডারসন।

ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নামা অ্যান্ডারসন ১৮৮ টেস্টে ইংল্যান্ডের হয়ে নিলেন ৭০১ উইকেট। ৪২ বছর ছুঁই ছুঁই জেমস বুটজোড়া তুলে রাখবেন এই ম্যাচের পরেই।