ব্যাংকের সামনে থেকে তুলে নিয়ে টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের সামনে থেকে প্রকাশ্যে নাসির উদ্দিন সজিব (২৩) নামে এক যুবকের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

ভুক্তভোগী নাসির উদ্দিন ঢাকার ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার আবদুল বারেকের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ছিনতাইয়ের শিকার ব্যক্তি থানায় এসে ঘটনাটি জানানোর পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’