চাকরি দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক, সপ্তাহে ২দিন ছুটি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে রিকভারি অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

পদ: রিকভারি অফিসার।

পদসংখ্যা: ০২টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমএসসি।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৪।

সূত্র: বিডিজবস।