গোদরেজ হাউজহোল্ডের নতুন পণ্যের উদ্বোধন

রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত হয়েছে গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড এর নতুন পণ্য ‘কামাসূত্রা কনডম’ এর উদ্বোধনী অনুষ্ঠান। গত সোমবার (১ জুলাই)  উক্ত অনুষ্ঠানে গোদরেজ বাংলাদেশ ও ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োজিত স্বনামধন্য পরিবেশক ফার্মা সলিউশনস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দের উপস্থিতিতে পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। 

গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে হাউজহোল্ড প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে। বাংলাদেশের বাজারে এর নানা পণ্য নিয়ে ভোক্তাদের আস্থায় প্রতিষ্ঠানটি বেশ সুপ্রতিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় তারা নিয়ে এসেছে নতুন পণ্য – ‘কামাসূত্রা কনডম’। এটি ৩০ বছরেরও অধিক সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত একটি ব্র্যান্ড যা এখন বাংলাদেশের বাজারেও আসতে চলেছে। 

বাংলাদেশের যৌনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও সুরক্ষায় অবদান রাখার প্রয়াসেই এ বিশ্বমানের পণ্যটি বাজারজাত করে ভোক্তার সন্তুষ্টি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন গোদরেজ বাংলাদেশের কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড এর সার্ক বিজনেস হেড সামির সুরিয়াওয়ানশী, সেলস বিভাগের প্রধান রীতেশ রঞ্জন বড়ুয়া, সাপ্লাই চেইন বিভাগের প্রধান গোপাল দিভেদি, মার্কেটিং বিভাগের প্রধান ভাস্কর কুমার দে, ফার্মা সলিউশনস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী, অপারেশন বিভাগের প্রধান অশোক কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 

এর আগে গত ২ মে গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড এর বনানীস্থ কর্পোরেট হেড অফিসে গোদরেজ বাংলাদেশ ও ফার্মা সলিউশনস বাংলাদেশ এর মধ্যে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর নিয়োগের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।