সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই ) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ভাইয়ের উপর হামলা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। ন্যায়সঙ্গত দাবি আদায়ে রক্তচক্ষু দেখাচ্ছে। আমাদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা এসবের ভয় পাই না। আমরা এসবকে পরোয়া করি না। আপনাদের বলছি এসব বাদ দিন। আমাদের দাবি মেনে নিন।
এর আগে শিক্ষার্থীরা পুলিশের বাধা ডিঙিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। শতাধিক পুলিশ ক্যাম্পাসে উপস্থিত হলে আন্দোলনকারী কয়েকহাজার শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে।