বাজারে এসেছে শক্তিশালী ব্যাটারির ভিভো ওয়াই২৮

এবারই প্রথম সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। তাই যারা ভিভো ওয়াই২৮-এর জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর। গত ১০ জুলাই থেকে ভিভোর শোরুম বা ই-স্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২৮। পাশাপাশি ১৬ জুলাইয়ের মধ্যে স্মার্টফোনটি কিনলে উপহার হিসেবে থাকছে রিরো বি১০ নেকব্যান্ড।

দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। ৬ জিবি র‌্যামের সঙ্গে ৬ জিবি অতিরিক্ত র‌্যামসহ ১২৮ জিবি স্টোরেজের ওয়াই২৮-এর দাম পড়বে ২০ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‌্যামের সঙ্গে ৮ জিবি অতিরিক্ত র‌্যামসহ ২৫৬ জিবি স্টোরেজের ওয়াই২৮-এর দাম পড়বে ২৫ হাজার ৯৯৯ টাকা।

একবার ফুল চার্জে ২৪ ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা দিচ্ছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৮। এতে থাকা ৪৪ ওয়াটের চার্জার, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্মার্ট চার্জিং ইঞ্জিন ২.০ এবং ২৪ ডায়মেনশন সিকিউরিটি প্রোটেকশন থাকায় দ্রুত চার্জের নিশ্চয়তা থাকছে স্মার্টফোনটিতে। এগেট গ্রিন ও গ্লিমিং অরেঞ্জ এ দুটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। ভিভো ওয়াই২৮-এর ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ও অরা স্ক্রিন লাইটের সঙ্গে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় ফটোগ্রাফি হবে ঝকঝকে ও নিখুঁত। বিজ্ঞপ্তি