বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত অনুষ্ঠানের এই পর্বে অতিথি হয়ে এসেছেন সম্প্রতি ‘দুষ্টু কোকিল’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী দিলশাদ নাহার কনা এবং ‘চলো নিরালায়’খ্যাত শিল্পী অয়ন চাকলাদার। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া শ্রোতানন্দিত কিছু গান এবং গানের ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে; বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিও নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেই সব ভিডিওর সম্প্রচার। শরিফা আখতার রুবীর প্রযোজনায় ‘গান আলাপন’-এর এ পর্বটি বিটিভিতে প্রচার হবে আজ শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে।