ওয়েব সিরিজে ইমরান হাশমি

ইমরান হাশমি মানেই যেন চুমুর শিল্পকলা। নিজের এমনই চিত্র অঙ্কন করেছেন বলিউডের এই অভিনেতা। সেইসঙ্গে অভিনয়ে নিজস্ব অ্যাকশন চেহারার প্রদর্শন, চেহারায় কাঠিন্য এ উপমহাদেশের চলচ্চিত্র দর্শকদের বেশ ভালোভাবেই টেনেছে। রাজত্ব করেছেন শূন্য দশকের গোড়া থেকে। তবে সময়ের পরিক্রমায় ইমরান হাশমির আবেদন কমেছে। যদিও নানাভাবেই আলোচনায় আসেন বলিউডের আলোচিত এই অভিনেতা। তবে এবার নিজেকে নিয়ে আলোচনা তৈরি করেছেন নতুনভাবে, মানে অভিনয়ের প্ল্যাটফরম পরিবর্তন করে। প্রথমবারের মতো এই অভিনেতা অভিনয় করলেন ওয়েব সিরিজে। ফলে স্বাভাবিকভাবেই ইমরান হাশমি শোবিজ দুনিয়ায় আলোচনায় এসেছেন। গতকাল ইমরান হাশমি অভিনীত ‘শো টাইম’ নামের ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। এর আগে আলোচনাতেই শোরগোল তোলেন তিনি। একই সঙ্গে এই ওয়েব সিরিজে নাসিরুদ্দিন শাহ, মাহিমা খান। এখানে ইমরান হাশমি বলিউড সুপারস্টারের রূপেই রয়েছেন। একই সঙ্গে তিনি রহস্য-রোমাঞ্চের জগতে যুক্ত হন।