উইম্বলডনে আবার জকোভিচ-আলকারাজ ফাইনাল

দশমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। শুক্রবার জকোভিচ ৬-৪, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে হারিয়েছেন লরেঞ্জো মুসেত্তিকে।

তাতে ২০১৪ ও ২০১৫ সালের পর প্রথমবার টানা দ্বিতীয় উইম্বলডন ফাইনালে মুখোমুখি একই জুটি। 

গত বছর জকোভিচকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লোস আলকারাজ।  

৩৭ বছর বয়সী জকোভিচ আরেকটি ম্যাচ জিতলেই সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন হবেন।

সার্বিয়ান জকোভিচ ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন কি না, তাই দেখার অপেক্ষায় ভক্তরা।