বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা পাড়ের বন্যাদুর্গত এলাকার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। গতকাল শুক্রবার সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে ২৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী হিসেবে চাউল, ডাল, তৈল, আলু, চিড়া, গুড়, নুডুলস, লবণ, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যাটালিয়ন সদর এবং অধীনে পানবাড়ী বিওপি, তিন বিঘা করিডর ও আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্ত পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক কর্র্তৃক ত্রাণসামগ্রী বিতরণ ও পরিদর্শনের সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ এবং তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মোসাহিদ মাসুমসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধিরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্ররনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি