স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে যে সব সমস্যা আছে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এজন্য কাজ করছেন তারা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার মান উন্নয়নে যা যা করা দরকার তা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসাপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ, জেলা প্রশাসক মাহাবুর রহমান, ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সরকারি ও বেসকারী উদ্যোগে ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবটিস হাসপাতালের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১০ কোটি ২৫ লাখ টাকা।