রাজউক ভবনের পাশে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজধানীর পল্টন থানাধীন রাজউক ভবনের বিপরীত পাশের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান কবির জানান, খবর পেয়ে দুপুরে রাজউক ভবনের বিপরীত পাশের রাস্তার ফুটপাত থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই থাকত। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে অসুস্থ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আপাতত মর্গেই রাখা হবে।