স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোকবর্তিকা, যে সবাইকে পাঞ্জেরির ন্যায় আলোর পথ দেখাবে।
গতকাল শনিবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে পুঠিয়া উপজেলা স্কাউটসের আয়োজনে ‘বাংলাদেশ স্কাউটস থেকে প্রাপ্ত কাব স্কাউট ইউনিটে ড্রাম সেট বিতরণ-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উপস্থিত কাব স্কাউটদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শনপ্রসূত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলে কাব স্কাউটদের আগামীর বিশ্বের জন্য নেতা হয়ে গড়ে উঠতে হবে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুস সামাদ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি