ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রবিবার তাদের অভিযানে লালবাগের একটি বহুতল ভবনের কেয়ারটেকারকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ওই ব্যক্তি নাম মোয়াজ্জেম হোসেন।
ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের লালবাগ এলাকায় এডিস মশার লার্ভার খোঁজে এ অভিযান চালান। তিনি বলেন, অভিযানকালে লালবাগের নিউ পল্টন লেন এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের মিটার বক্সে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এতে ভবনটির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) মোয়াজ্জেম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানা দিতে
অস্বীকৃতি জানানোর পাশাপাশি নানা অজুহাতে আদালতের সময়ক্ষেপণ করতে থাকেন। পরে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।