নির্ধারিত সময়ের খেলা শেষ, গড়াল অতিরিক্ত সময়ে

লিওনেল মেসি উঠে যাওয়ার পর আর্জেন্টিনা দলকে কিছুটা ছন্নছাড়া মনে হয়েছে। তবে ৪ মিনিট গঞ্জালেসের হেডে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু হেলায় হারায় সুযোগ।

সেই সুযোগ নষ্টের পর ইনজুরি টাইমের কারণে অতিরিক্ত ৪ মিনিট যোগ হয়। ৯১ মিনিটে বিপক্ষ গোলকিপারের ভুলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফাঁকা গোল সামনে থাকলেও বল নিয়ন্ত্রণ করতে না পারায় সুযোগ নষ্ট করলেন আনহেল ডি মারিয়া।

সেই সুযোগ নষ্টের কিছু সময় পরই বেঁজে উঠে রেফারির শেষ বাঁশি। অর্থাৎ, নির্ধারিত সময়ের খেলা শেষ। গড়াচ্ছে অতিরিক্ত সময়ে।

কোপা আমেরিকার ফাইনালে এসে বদলে গিয়েছে নিয়ম। সেমিফাইনাল পর্যন্ত খেলা হয়েছে ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকার। তবে ফাইনালে যোগ হয়েছে আরও ৩০ মিনিট। সেখানেও ফল নির্ধারিত না হলে খেলা গড়াবে টাইব্রেকারে।