ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ 

কোটা সংস্কার আন্দোলনকারীদের

ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা অভিযোগ উঠেছে। তিনজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তবে একজন শিক্ষার্থীকে রিকশা করে ঢামেকে নিয়ে যেতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, আমাদের একটা মিছিল হল পাড়ায় গেলে একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিনজন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হল পাড়ায় যাচ্ছেন আন্দোলনকারীরা।