অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দেখা গেছে সারা আলি খানকে। প্রায় প্রতিটি দিনই নিত্যনতুন পোশাক ও নতুন ধরনের সাজে ধরা দিয়েছেন সারা। তার কিছু লুক প্রশংসিত হয়েছে। কিন্তু ‘শুভ আশীর্বাদ’-এর অনুষ্ঠানে অবশ্য মস্ত বড় ভুল করে বসলেন অভিনেত্রী।
আম্বানি পুত্রের বিয়েতেকেউ পরছেন মুঘল আমলের গয়না আবার কেউ হীরা দিয়ে বাজিমাত করেছেন। পোশাকের ক্ষেত্রেও তাই কেউ পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি, কারও পরনে আবার তরুণ তহেলিয়ানির লেহঙ্গা। কনে নিজে অবশ্য সেজেছিলেন আবু জানি সন্দীপ খোসলার লেহেঙ্গায়। এমন সব খ্যাতনামা পোশাকশিল্পীদের মধ্যে সারা অবশ্য বেছে নেনে পাকিস্তানের পোশাকশিল্পীকে।
বিয়ের রাত ও আশীর্বাদ দুদিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সাজেন সারা। সেই ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। ছবিতে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ শিল্পী সবাইকে উল্লেখ করলেও পোশাকশিল্পী ইকবালকে নিয়ে একটা শব্দ খরচ করেননি সারা। সে কারণে পাকিস্তানে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। কেউ লিখেছেন, ‘শিল্পীকে তার শিল্পের সম্মানটা দেওয়া উচিত, তিনি যে দেশেরই হোন না কেন।’