ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একটি ককটেল এবং দুটি বাস ভাঙচুর করা হয়েছে।
গাড়ি ভাঙচুর করে চলে যাওয়ার সময় ছাত্রলীগ ধাওয়া দিলে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোটা আন্দোলনকারীরা এখনো ক্যাম্পাসে মিছিল বের করেনি।