ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানে ভীষণ মর্মাহত হয়েছেন শিক্ষাবিদ, লেখক মুহম্মদ জাফর ইকবাল।
জাফর ইকবালের হাতে লেখা এ সংক্রান্ত একটি চিরকুট আজ মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুকে ছড়িয়েছে। এই চিরকুটের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাফর ইকবাল।
তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’
জাফর ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘কোটা সংস্কার করতে হবে, এই বিষয়টাকে আমি সমর্থন করি। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।’