গত ১৪ জুলাই রাতে কতিপয় শিক্ষার্থী মিছিল ও সমাবেশে নিজেদের রাজাকার অভিহিত করে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সেøাগান দেওয়ার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পরিষদ।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠনো এক প্রতিবাদলিপিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাবিবুর রহমান ও সংগঠনের কোষাধ্যক্ষ ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া এ উদ্বেগের কথা জানান।
প্রতিবাদ লিপিতে তারা বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করে, এ ধরনের কার্যক্রম স্বাধীনতা বিরোধী অপশক্তির ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বিশ্বাস করে, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিত মা-বোনের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নিজেদের গর্ব ভরে ‘রাজাকার’ পরিচয় প্রদান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী’ এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের চরমভাবে অবমাননার শামিল।
এই ঘটনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সেøাগানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।