প্রিয় বন্ধুদের ছাড়া ট্যুর, ভাবাই যায় না। আর বন্ধুদের সঙ্গে ট্যুরে কাটানো প্রিয় সময়গুলো ক্যামেরাবন্দি করে যদি মেলে আকর্ষণীয় পুরস্কার, তাহলে এতে যোগ হয় বাড়তি আনন্দ।
ভিভো শুরু করছে ভিভো ট্রাভেল বাডি ফটোগ্রাফি ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি চলবে ২৫ জুলাই পর্যন্ত। অংশগ্রহণের নিয়ম:
ট্যুরের সেরা আনন্দময় মুহূর্তের ছবিগুলো শেয়ার করতে হবে ভিভোর অফিশিয়াল ফেসবুক পেজের নির্দিষ্ট পোস্টের কমেন্ট সেকশনে। কমেন্টে মেনশন করতে হবে প্রিয় বন্ধুদের নাম। ইংরেজিতে হ্যাশট্যাগসহ লিখতে হবে #ট্রাভেলবাডি, #ভিভোওয়াই২৮বিডি, #এন্ডলেসপাওয়ারএন্ডলেসফান, #৬০০০এমএইচসুপারব্যাটারি।
আবার ‘ভিভো মোমেন্টেস’ (https://vivomoments.com/campaign_detail/17) ওয়েবসাইটেও সাবমিট করা যাবে ছবিগুলো। এরপর পোস্টটি হ্যাশট্যাগসহ শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে। যথাযথ নিয়ম মেনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কোয়ালিটি ছবি নির্বাচিত করা হবে। ছবির মানের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে ভিভো।
প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিও, রিলস বা মোশন ফটো ভিভোর সঙ্গে শেয়ার করার সুযোগ থাকছে। ভিভো শুরু করেছে ‘ভিভো ওয়াই২৮ ফ্রেন্ডশিপ ইজ কুল ক্যাম্পেইন’। চলবে ২৫ জুলাই পর্যন্ত।
ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় রিরো ডব্লিউ২ স্মার্ট ওয়াচ প্যান্থম ব্ল্যাক। স্মার্ট ওয়াচটি আইপি৬৭ ওয়াটার রেসিসটেন্স ও আলট্রা ক্লিয়ার। (শর্ত প্রযোজ্য)। বিজ্ঞপ্তি