ছাত্রলীগের কক্ষে তল্লাশির পর হলে উঠেছেন শিক্ষার্থীরা

তল্লাশি শেষে হল ছাড়ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। অছাত্র ও বহিরাগত বাহির এবং হল থেকে অস্ত্র উদ্ধার করার লক্ষ্যে শিক্ষার্থীরা হল তল্লাশি করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শাহপরান হল ত্যাগ করেছেন আন্দোলনকারীরা। 

হল তল্লাশির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, হলে কোনো অছাত্র ও বহিরাগত থাকতে পারবে না। ছাত্রলীগের সন্ত্রাসীদের হল থেকে আমরা বের করেছি। তাদের রুম থেকে বিপুল পরিমাণ মদের বোতল, রামদা, গাজা ও ছুরিসহ অনেক অস্ত্র শিক্ষার্থীরা উদ্ধার করেছেন।

তিনি আরও বলেন, আমরা হল প্রশাসনের কাছে অস্ত্র ও মদের বোতল হস্তান্তর করেছি। আজ শুধু শাহপরান হল পুরোটা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আংশিক তল্লাশি করেছি। এখন থেকে হলে সাধারণ শিক্ষার্থীরা থাকবেন।

এর আগে, বিকাল চারটার দিকে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।