দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার স্বামীকে তালাক দিয়েছেন। তার স্বামীর নাম শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম।
শেইখা মাহরা দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। গত বছরের মে মাসে শেখ মানার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সন্তানের বয়স এখনো দুই মাস হয়নি।
গতকাল মঙ্গলবার এক পোস্টে শেইখা লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন। তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।’
দুবাইয়ের রাজকুমারীর বিবাহবিচ্ছেদের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে। রাজকুমারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অধিকাংশ। শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।
সূত্র: এনডিটিভি।