বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ড. রশিদ আসকারী

বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। আগামী তিন বছর তিনি দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ধারা ২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী অধ্যাপক ড. হারুন-উর- রশিদ আসকারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।