দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করায় রাজধানীর গ্রামীণফোনের হেডঅফিস ঘেরাও করেছেন কোটা সংস্কার চাওয়া শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩টা থেকে ভাটারা এলাকায় অবস্থিত গ্রামীণফোনের হেডঅফিসের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
এরপর তারা গ্রামীণফোন ভবনের সামনে বিক্ষোভ করেন এবং দ্রুত ইন্টারনেট সেবা চালু করার দাবি জানান। সংশ্লিষ্টরা জানান, আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ইন্টারনেট সেবা বন্ধ কেন ব্যাখ্যা চেয়েছেন।