বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গত দুই দিনে সারাদেশে ২৫টি সহিংসতার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫টি আগুনের ঘটনা ঘটে।
আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে মোট ১৫টি অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এর মধ্যে ১১টি ঘটনা ঢাকা সিটি এলাকার।
এছাড়াও নারায়ণগঞ্জে ১টি, গাইবান্ধা জেলায় ২টি, রংপুর সিটিতে ২টি, কুষ্টিয়ায় ১টি, সিরাজগঞ্জে ১টি, বরিশালে ১টি, নাটোরে ১টি, মাদারীপুরে ১টি ও ঢাকা সিটিতে ১৫টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই অগ্নিকাণ্ডে ৬টি বাস, ২টি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল, ২টি রাজনৈতিক দলের অফিস ও ১টি টোল প্লাজা, ১টি থানা, ১টি পুলিশ বক্স, ১টি পুলিশের গাড়ি ও ২টি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়।
এই অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪২টি ইউনিট ও ২২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনজন সদস্য আহত হন।