কারফিউ জারি করার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এ জন্য চলমান কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।
আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ দিনের বেলায় এই জেলাগুলোতে সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। দেশের সব অফিস সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে আজ থেকে। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
আগামীকালও এই জেলাগুলোতে সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
এর আগে চলমান নাশকতা ও সহিংসতার কারণে গত রবিবার ও সোমবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরদিন মঙ্গলবারও সরকারি-বেসরকারি সব অফিস নির্বাহী বিভাগের আদেশে বন্ধ ছিল।