সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া তিনি নরসিংদীতে পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পর্যবেক্ষণ করেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর