দ্রুত কারফিউ তুলে দিতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব কারফিউ তুলে দিতে সরকার কাজ করছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি সহিংসতায় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের কাছে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সহিংসতায় জড়িত এবং নাশকতাকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদের একের পর এক চিহ্নিত করব। তাদের আইনের মুখোমুখি করব। এটা থেকে আমরা এক পাও সরে দাঁড়াব না। আমরা বাধ্য হয়ে কারফিউ জারি করেছি। আমরা সেনাবাহিনীকে ডেকেছি। তারা সহযোগিতা করছে। আমরা আগামী দু-চার দিনের মধ্যে আশা করি সবই কন্ট্রোল করে নিয়ে আসব।’