সুযোগ পেলেই তার গান গাইতাম

শাফিন আহমেদের মৃত্যুতে শোকাহত সংগীতশিল্পী আশিকুর রহমান মেহরাব। বললেন, মাইলসের প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা একদম ছোটবেলা থেকে। বরাবরই আমার খুব পছন্দের একটা ব্যান্ড। আমি ক্লোজআপ ওয়ান-এর স্টেজে মাইলসের ‘নীলা’ গানটি গেয়েছিলাম, যেটা মূলত হামিন আহমেদের গান। শাফিন ভাইয়ের প্রতিটি গান আমার পছন্দের। সুযোগ পেলেই সে সব গাইতাম।

আর শাফিন ভাইয়ের হঠাৎ করে চলে যাওয়াটা খুবই দুঃখজনক। উনার সঙ্গে আমার সেভাবে খুব একটা সখ্য না থাকলেও বেশ কয়েকবারই দেখা হয়েছিল। কুশল বিনিময় হয়েছে, কথা হয়েছে। তার চলে যাওয়ায় বাংলাদেশের ব্যান্ড মিউজিক  ইন্ড্রাস্ট্রি অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো।