অলিম্পিকের উদ্বোধন হবে আজ। তবে তার আগেই শুরু হয়ে গেছে কয়েকটি ইভেন্টের খেলা। আর্জেন্টিনা-মরক্কো ফুটবল ম্যাচ দিয়ে শুরু হয় অলিম্পিকের প্যারিস আসর।
কাল রাতে নারীদের ফুটবল ইভেন্টে জয় পেয়েছে ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও পেয়েছে জয়ের দেখা।
ব্রাজিলের মেয়েরা ১-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া।
জার্মানি ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফ্রান্স ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। আর জাম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।