৮০ রানেই ‘নিভে গেলেন’ জ্যোতিরা

এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করতে পারল না বাংলাদেশ। আগে ব্যাট করে তারা ভারতকে দিয়েছে মামুলি লক্ষ্য। রেনুকা সিংদের বোলিং তোপের মুখে নিগার সুলতানা জ্যোতির দল থেমে গেছে ৮০ রানেই।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল বাংলাদেশের মেয়েরা। শেষে হাল ধরেন অধিনায়ক জ্যোতি। ৫০ বলে ৩২ রান করে তিনিই দলের সর্বোচ্চ সংগ্রাহক। তার ব্যাট থেকে আসে দুটি চার। এছাড়া স্বর্ণা আক্তার করেছেন ১৯ রান। 

ছক্কা হজম করে রানের খরচের খাতা খুলেছিলেন রেনুকা সিং। সেই তিনি শেষ পর্যন্ত ডট দিয়েছেন ২০টি। ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মেইডেন নিয়েছেন একটি। এছাড়া রাধা যাদব ১৪ রান খরচায় নেন ৩ উইকেট। তারও ঝুলিতে আছে একটি মেইডেন।