মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মলে হক বলছেনে, নরসিংদীর জেলা কারাগারে জঙ্গিদের ছিনিয়ে নিতে হামলা করা হয়েছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দুস্কৃতিকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল স্থাপনা তৈরি করছেনে সে সকল স্থাপনায় হামলা করছেনে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছে। তারা যেনো তাদের প্রভুকে দেখাতে পারে। তারা চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে। তারা বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা করছে।
শুক্রবার দুপুরে নরসিংদী পাঁচদোনায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৭১-এর সেই পরাজিত শক্তি জামায়াত শিবিরের সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। মুক্তিযুদ্ধের সেই গর্বের ধন, আজ পরাজিত শক্তির কাছে আক্রান্ত হচ্ছে। তিনি রাজাকারদের তালিকা প্রস্তুত করা এবং কমিটির মাধ্যমে তা বাস্তবায়নে আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আদালত ৫ শতাংশ কোটা দিয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু পরিষ্কার হওয়া উচিত বাকি পদে কাদের নেওয়া হবে। আমরা বাকি ৯৫ কোটা নিয়ে আাদালতের সাথে আইনি প্রক্রিয়ায় বোঝাপড়া করবো।