সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক পিএলসি।
পদ: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে ভালো।
অতিরিক্ত যোগ্যতা: ক্রেডিট নর্মস, ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস, ট্রেড প্রোডাক্টস বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট ব্যাংকিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: দেশের যেকোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ আগস্ট ২০২৪।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।