নাশকতার অভিযোগে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে ঢাকাসহ সারাদেশে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনসহ সারাদেশে ২৯০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।