আগামী ৩ দিন ঢাকায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে

চার জেলায় আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী। অন্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

আজ শনিবার (২৭ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সংঘর্ষের মুখে গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। সেটি এখনও চলমান রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল করা হচ্ছে কারফিউ।