ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসের খোঁজে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ের সামনে অপেক্ষায় ছিলেন বাবা-মা। সেখানে ডিবি কর্মকর্তাদের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ছেলের কোনো খবর পাননি তারা।
পরে মিন্টো আসিফ মাহতাবের বাবা শাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, কী কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে আসছি। কিন্তু এখানে কেউ কথা বলছে না। ভেতর থেকে জানানো হচ্ছে আমরা আনলে তো ফোন করে জানাতাম। এ অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে? থাকলে কেমন আছে? জীবিত আছে কি না!
পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচিত-সমালোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস।
শনিবার (২৮ জুলাই) দিনগত রাত ১টার দিকে রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরের ১০/এ সড়কের বাসা থেকে ডিবি পরিচয়ে আসিফ মাহতাব উৎসকে নিয়ে যাওয়া হয় বলে তার বাবা দাবি করেন। সকালেই বাবা ও মা ছুটে আসেন মিন্টো রোডে।
আসিফের বাবা সাহাবুর রহমান বলেন, ‘আমার ছেলে কয়েকদিন আগেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের অধিকারের কথা বলে। আসিফ সব সময় বলতো পুলিশের প্রতি আমাদের আস্থা আছে।’