চন্দনাইশে ছফার ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

চন্দনাইশের কৃতী সন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগারে স্মারক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ-চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল।

এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এএস (স্বতন্ত্র) ইবতেদায়ি মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল।